একটা ছোট্ট আগ্রহ থেকে আজকের ৮,০০০+ শিক্ষার্থীর গল্প
আমরা বিশ্বাস করি, ছোট্ট একটা অভ্যাস বড় পরিবর্তন আনতে পারে
ছোটবেলা থেকেই হাতের লেখা, আর্ট আর ক্রিয়েটিভ কাজের প্রতি Tayef Ahmed-এর ছিল আলাদা একটা আগ্রহ। নিজের সৃজনশীলতাকে আরও শাণিত করতে পরবর্তীতে তিনি শেখেন Graphic Design, আয়ত্ত করেন Typography-ও — আর হাতের লেখার প্রতি সেই ছোটবেলার আগ্রহ থেকেই ধীরে ধীরে গড়ে ওঠে তার আজকের দক্ষতা।
২০২৩ সাল থেকে YouTube-এ নিয়মিত content আপলোড শুরু করেন তিনি — আর তখন থেকেই মানুষ তার হাতের লেখার দক্ষতা সম্পর্কে জানতে শুরু করে। দর্শকদের ক্রমবর্ধমান আগ্রহ দেখে ২০২৪ সালে তিনি প্রতিষ্ঠা করেন 5-Minute Arts Academy — একটি পূর্ণাঙ্গ কোচিং সেন্টার হিসেবে।
আলহামদুলিল্লাহ, আজ ৮,০০০+ পেইড শিক্ষার্থী এই academy-র সাথে যুক্ত — সারাদেশে অনলাইন ক্লাস আর কুরিয়ার ডেলিভারির মাধ্যমে, Nursery থেকে শুরু করে চাকরিজীবী পর্যন্ত সবার জন্য।
হাতের লেখা ও টাইপোগ্রাফির বিশেষজ্ঞ। ছোটবেলা থেকেই আর্ট ও ক্রিয়েটিভ কাজের প্রতি গভীর আগ্রহ থেকে শুরু, পরে Graphic Design ও Typography আয়ত্ত করেন। ২০২৩ সালে YouTube-এ কনটেন্ট শুরু করে ২০২৪ সালে প্রতিষ্ঠা করেন 5-Minute Arts Academy। ৮,০০০+ শিক্ষার্থীর হাতের লেখা বদলে দেওয়ার অভিজ্ঞতা।
Tayef ছাড়াও একটা ছোট, নিবেদিতপ্রাণ টিম প্রতিদিন কাজ করছে