হাতের লেখা সুন্দর করার ১০টি উপায় (যা সত্যিই কাজ করে) | 5-Minute Arts Academy

হাতের লেখা সুন্দর করার ১০টি উপায় (যা সত্যিই কাজ করে)

লেখা খারাপ বলে খাতা দেখাতে লজ্জা লাগে? পরীক্ষায় নম্বর কাটা যায়? এমন সমস্যা অনেকেরই হয়। আসল কথা হলো, লেখা ঠিক করা যতটা কঠিন ভাবছেন, ততটা কঠিন না।

Tayef Ahmed
Tayef Ahmedপ্রতিষ্ঠাতা, 5-Minute Arts Academy · পড়তে ৭ মিনিট লাগবে
এক নজরে
  1. কলম নিয়ে বেশি ভাববেন না
  2. কলমটা ঠিকভাবে ধরছেন তো?
  3. কীভাবে বসছেন, খাতা কোথায় রাখছেন
  4. লেখার আগে দুই মিনিট হাত চালান
  5. অক্ষরগুলো নতুন করে শিখুন
  6. দ্রুত লেখার তাড়া আপাতত ভুলে যান
  7. সব অক্ষর এক মাপে, এক লাইনে
  8. ফাঁকা জায়গাও লেখার অংশ
  9. রোজ অল্প করে লিখুন
  10. প্রথম দিনের লেখার ছবি তুলে রাখুন
  11. আপনার প্রশ্ন, আমার উত্তর

আমার কাছে প্রায়ই মানুষ এসে বলেন, "আমার লেখা তো ছোটবেলা থেকেই এমন। এটা আর ঠিক হবে না।"

এই ধারণাটা ভুল। কেউ জন্ম থেকে সুন্দর লেখা নিয়ে আসে না। লেখা একটা অভ্যাস। ছোটবেলায় যেভাবে লিখতে শিখেছেন, হাত এখনো সেভাবেই চলে। অভ্যাস বদলানো যায়, তাই লেখাও বদলানো যায়। বয়স যা-ই হোক।

তাহলে হাতের লেখা সুন্দর করার উপায় কী? ছোট করে বললে:

হাতের লেখা সুন্দর করতে হলে কলম হালকা করে ঠিকভাবে ধরুন, সোজা হয়ে বসুন, অক্ষরগুলো ঠিকভাবে আবার শিখুন, সব অক্ষর এক মাপে আর এক লাইনে রাখুন, আর রোজ ২০–৩০ মিনিট ধীরে ধীরে প্র্যাক্টিস করুন।

হাতের লেখা সুন্দর করার ১০টি উপায়: সঠিক কলম, কলম ধরার নিয়ম, সোজা হয়ে বসা, লেখার আগে হাত চালানো, অক্ষর নতুন করে শেখা, আগে সুন্দর পরে দ্রুত, সমান মাপ সোজা লাইন, শব্দের মাঝে সমান ফাঁকা, নিয়মিত প্র্যাক্টিস, উন্নতি মিলিয়ে দেখা
পুরো লেখার মূল কথা এক ছবিতে। চাইলে সেভ করে রাখতে পারেন।

এবার একটা একটা করে বলি। এই ১০টা জিনিস আমি আমার প্রতিটা স্টুডেন্টকে শুরুতেই শেখাই। সব একদিনে করতে হবে না।

১.কলম নিয়ে বেশি ভাববেন না

অনেকে মনে করেন দামি কলম কিনলেই লেখা সুন্দর হবে। হবে না। যে কলম হাতে আরাম লাগে, কাগজে আটকে আটকে চলে না, সেটাই ভালো কলম।

ছোট বাচ্চা হলে শুরুটা পেন্সিল দিয়ে করান। ভুল হলে মুছে আবার লেখা যায়, আর হাতও আস্তে আস্তে বশে আসে। বড়রা যে কলমে পরীক্ষা দেবেন, প্র্যাক্টিসও সেটা দিয়েই করবেন। তাহলে পরীক্ষার হলে গিয়ে নতুন কলমে হাত বসাতে হবে না।

২.কলমটা ঠিকভাবে ধরছেন তো?

লেখা খারাপ হওয়ার সবচেয়ে বড় কারণ এটাই। অনেকে কলম মুঠো করে ধরেন, কেউ একদম নিবের কাছে, কেউ এত জোরে চেপে ধরেন যে আঙুল সাদা হয়ে যায়।

সহজ নিয়মটা হলো:

এখনই একবার কলম হাতে নিয়ে দেখুন। আঙুলে ব্যথা লাগছে বা আঙুলের ডগা সাদা হয়ে যাচ্ছে? তাহলে আপনি দরকারের চেয়ে বেশি জোরে ধরছেন। হালকা হাতে লিখলে হাত কম কাঁপে, লেখাও পরিষ্কার হয়।

৩.কীভাবে বসছেন, খাতা কোথায় রাখছেন

বিছানায় শুয়ে বা কোলের ওপর খাতা রেখে সুন্দর লেখা খুব কঠিন। টেবিলে সোজা হয়ে বসুন। যে হাতে লিখছেন না, সেটা দিয়ে খাতাটা ধরে রাখুন, যেন সরে না যায়।

খাতাটা একদম সোজা না রেখে একটু কাত করে রাখুন। ডানহাতি হলে সামান্য ডান দিকে। দেখবেন হাত অনেক সহজে চলছে, লাইনও আর বেঁকে যাচ্ছে না।

৪.লেখার আগে দুই মিনিট হাত চালান

খেলোয়াড়রা খেলার আগে যেমন একটু দৌড়ে শরীর গরম করে নেন, লেখার আগে হাতটাও একটু চালিয়ে নিন। খাতায় দুই মিনিট এগুলো আঁকুন:

শুনতে ছোটদের কাজ মনে হতে পারে। কিন্তু খেয়াল করে দেখুন, সব অক্ষরই আসলে এই দাগগুলো দিয়ে তৈরি। এগুলো হাতে এসে গেলে অক্ষর লেখাও সহজ হয়ে যায়।

আপনার লেখায় ঠিক কোথায় সমস্যা, জানতে চান? লেখার একটা ছবি তুলে আমাদের WhatsApp-এ পাঠান। আমরা দেখে বলে দেব কোথা থেকে শুরু করবেন। ছবি পাঠান →

৫.অক্ষরগুলো নতুন করে শিখুন (বাংলা ও ইংরেজি)

ছোটবেলায় অক্ষর শেখার সময় আমাদের অনেকেরই কিছু ভুল থেকে যায়। সেই ভুলগুলোই বছরের পর বছর লিখতে লিখতে পাকা হয়ে গেছে।

তাই একটু ধৈর্য ধরে অক্ষরগুলো আবার শিখুন। যে অক্ষরগুলো দেখতে কাছাকাছি, সেগুলো একসাথে প্র্যাক্টিস করুন। যেমন বাংলায় ব, র, ক। প্রতিটার মাত্রা যেন একই উচ্চতায় থাকে। ইংরেজিতে a, c, d, g, o, q সবগুলোর শুরুই একটা গোল দিয়ে। গোলটা ঠিক হলে ছয়টা অক্ষর একসাথে ঠিক হয়ে যায়।

একটা অক্ষর মনের মতো না হওয়া পর্যন্ত পরেরটায় যাবেন না।

৬.দ্রুত লেখার তাড়া আপাতত ভুলে যান

এই ভুলটা প্রায় সবাই করেন। লেখা ঠিক করতে বসেই দ্রুত লেখার চেষ্টা। তাতে পুরনো ভুলগুলোই আরো পাকা হয়। আসলে হাতের লেখা দ্রুত করার উপায়ও এটাই: আগে ধীরে লেখা।

প্রথম সপ্তাহটা শুধু ধীরে ধীরে সঠিকভাবে লিখুন। গতি নিয়ে একদম ভাববেন না। আকৃতি হাতে বসে গেলে গতি নিজে থেকেই বাড়বে। লেখা খারাপ হতে শুরু করলে বুঝবেন একটু বেশি তাড়াহুড়ো হচ্ছে, আবার গতি কমান।

৭.সব অক্ষর এক মাপে, এক লাইনে

লেখা অগোছালো লাগার সবচেয়ে বড় কারণ এখানেই। একটা অক্ষর বড়, পরেরটা ছোট, তারপরেরটা লাইনের নিচে নেমে গেছে, এমন হলে লেখা যত যত্নেই হোক, অগোছালো লাগে।

শুরুতে রুলটানা খাতায় লিখুন। ইংরেজির জন্য চার লাইনের খাতা সবচেয়ে ভালো। বাংলায় খেয়াল রাখুন মাত্রাগুলো যেন একটা সোজা লাইনে থাকে।

৮.ফাঁকা জায়গাও লেখার অংশ

অক্ষরগুলো গায়ে গায়ে লেগে থাকলে পড়া যায় না। আবার বেশি দূরে দূরে থাকলে শব্দ ভেঙে যায়। দুই শব্দের মাঝে মোটামুটি একটা ছোট অক্ষরের সমান জায়গা রাখুন, আর পুরো পাতায় এটা একই রাখুন। শুধু এইটুকু ঠিক করলেই লেখা অনেক পরিষ্কার দেখায়।

৯.রোজ অল্প করে লিখুন

সপ্তাহে একদিন দুই ঘণ্টা লেখার চেয়ে রোজ বিশ-ত্রিশ মিনিট লেখা অনেক বেশি কাজে দেয়। হাত মনে রাখে রোজকার অভ্যাস। হঠাৎ একদিন অনেকক্ষণ লিখলে হাত সেটা মনে রাখে না।

আমাদের স্টুডেন্টদের দেখেছি, যারা সপ্তাহে চার-পাঁচ দিন রোজ বিশ-ত্রিশ মিনিট প্র্যাক্টিস করেন, তাদের লেখায় সাধারণত পনেরো-বিশ দিনের মধ্যেই চোখে পড়ার মতো পরিবর্তন আসে। প্রতিদিন একই সময়ে বসার চেষ্টা করুন, তাহলে এটা অভ্যাস হয়ে যাবে।

১০.প্রথম দিনের লেখার ছবি তুলে রাখুন

যেদিন শুরু করবেন, সেদিন কয়েক লাইন লিখে তার ছবি তুলে রাখুন। প্রতি সপ্তাহে একই লেখা আবার লিখে মিলিয়ে দেখুন। নিজের লেখা বদলাচ্ছে, এটা নিজের চোখে দেখলে প্র্যাক্টিস চালিয়ে যাওয়ার জোর পাবেন।

একটা সমস্যা অবশ্য থাকে। নিজের লেখার ভুল নিজে ধরা বেশ কঠিন। নিজের লেখা দেখতে দেখতে চোখ সয়ে যায়, তাই অনেক ভুল চোখেই পড়ে না।

আপনার লেখাটা আমাদের দেখান

ওপরের নিয়মগুলো সবার জন্য। তবে আপনার লেখায় ঠিক কোন জায়গায় গড়বড়, কলম ধরায়, অক্ষরের গড়নে নাকি ফাঁকায়, সেটা লেখা না দেখে বলা মুশকিল।

  1. খাতায় চার-পাঁচ লাইন লিখুন, যেভাবে সবসময় লেখেন।
  2. ছবি তুলে WhatsApp-এ পাঠান।
  3. আমরা দেখে বলে দেব কোথায় সমস্যা আর কোথা থেকে শুরু করবেন।
WhatsApp-এ লেখার ছবি পাঠান

কোনো চার্জ নেই। কোর্স নিতেই হবে, এমন কোনো কথা নেই।

বাচ্চার লেখা নিয়ে চিন্তায় আছেন? পড়ে দেখুন: বাচ্চার হাতের লেখা খারাপ কেন হয়, আর কীভাবে ঠিক করবেন

HSC/SSC পরীক্ষা দেবেন? পড়ে দেখুন: হাতের লেখার জন্য কি পরীক্ষায় নম্বর কাটে

কার জন্য কোন কোর্স

নিজে নিজে না করে কেউ ধাপে ধাপে দেখিয়ে দিলে সুবিধা হয়? তাদের জন্য আমাদের ভিডিও কোর্স আছে:

আপনার প্রশ্ন, আমার উত্তর

বাংলা হাতের লেখা সুন্দর করার উপায় কী?

বাংলায় সবচেয়ে বেশি চোখে পড়ে মাত্রা। সব অক্ষরের মাত্রা একই উচ্চতায় আর একটা সোজা লাইনে রাখুন। ব, র, ক এর মতো একরকম দেখতে অক্ষরগুলো একসাথে প্র্যাক্টিস করুন, যুক্তাক্ষর তাড়াহুড়ো করে না লিখে ভেঙে ভেঙে ধীরে লিখুন। আর রোজ ২০–৩০ মিনিট রুলটানা খাতায় লিখুন।

লেখা সুন্দর হতে কত দিন লাগে?

কতদিন লাগবে, সেটা আপনি কতটা নিয়মিত লেখেন তার ওপর। সপ্তাহে চার-পাঁচ দিন রোজ বিশ-ত্রিশ মিনিট প্র্যাক্টিস করলে সাধারণত পনেরো-বিশ দিনের মধ্যেই পরিবর্তন চোখে পড়ে। মাঝে মাঝে লিখলে মাসখানেক বা তার বেশি সময় লাগতে পারে।

আমার বয়স তো অনেক, এখন কি আর লেখা বদলাবে?

হ্যাঁ, বদলাবে। লেখা একটা অভ্যাস, আর অভ্যাস যে-কোনো বয়সে বদলানো যায়। বড়দের শুধু শুরুর কয়েকটা দিন একটু ধৈর্য রাখতে হয়, কারণ পুরনো অভ্যাস ছাড়তে সময় লাগে।

কোন কলমে লিখলে লেখা ভালো হয়?

যে কলম হাতে আরাম লাগে আর কাগজে আটকায় না, সেটাই ভালো। দামি কলমের দরকার নেই। ছোট বাচ্চাদের জন্য শুরুতে পেন্সিল ভালো। আর যে কলমে পরীক্ষা দেবেন, প্র্যাক্টিসও সেটা দিয়ে করুন।

তাড়াতাড়ি লিখতে গেলেই লেখা খারাপ হয়ে যায়, কী করব?

আপাতত গতি নিয়ে ভাবা বন্ধ করুন। কিছুদিন শুধু ধীরে ধীরে সঠিকভাবে লিখুন। অক্ষরগুলো হাতে বসে গেলে গতি নিজে থেকেই বাড়বে, তখন দ্রুত লিখলেও লেখা আর নষ্ট হবে না।

বাংলা, ইংরেজি আর আরবি, সব একসাথে ঠিক করা যায়?

যায়। কলম ধরা, বসার ধরন, ফাঁকা রাখা আর রোজ প্র্যাক্টিস, এই নিয়মগুলো সব ভাষায় একই। শুধু প্রতিটা ভাষার অক্ষর আলাদা করে প্র্যাক্টিস করতে হয়।

পুরো পদ্ধতিটা ভিডিওতে শিখতে চান?

ওপরের প্রতিটা ধাপ ভিডিওতে দেখানো আছে। সাথে প্র্যাক্টিস শিট বাসায় পৌঁছে দেওয়া হয়, আর লেখা সুন্দর না হওয়া পর্যন্ত আমরা পাশে থাকি।

  • ৩৪টি ভিডিও ক্লাস
  • বাংলা, ইংরেজি, সংখ্যা আর আরবি
  • প্র্যাক্টিস শিট বাসায় পৌঁছে দেওয়া হয়
  • লেখা সুন্দর না হওয়া পর্যন্ত সাপোর্ট
৳৭৯৯ · পার্সেল হাতে পেয়ে টাকা দেবেন